ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা!

রাজনৈতিক অস্থিরতা, পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি নওয়াজ শরিফ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা কাটাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং পিটিআইয়ের এর মধ্যে সম্ভাব্য আলোচনার পথ আরো এগিয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরীফ চির-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পিটিআই প্রতিষ্ঠাতার সাথে ইমরান খানের সঙ্গে আলোচনার জন্য রাজি হহতে পারেন।

যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেওয়া সত্ত্বেও এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে পিটিআই এবং সরকারের সূত্রগুলো জানিয়েছে, সব পক্ষই সংলাপের প্রয়োজনীয়তা স্বীকার করে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহে তীব্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা দেখেছে পাকিস্তান। রাজনৈতিক স্থবিরতায় ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। চলমান বিরোধ কাটাতে ইমরান খানের দল পিটিআই এবং সরকারের মধ্যে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দেশটির জনগণকে।

এর আগে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরইমধ্যে পিটিআই নেতা আসাদ কায়সার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সাথে যোগাযোগ করেছেন।

পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যেকোনো সংলাপের অগ্রগতি নির্ভর করবে তার ইঙ্গিত বা অনুমোদনের ওপর। এর আগে পিটিআইয়ের সঙ্গে তার মেয়ে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াহের সংলাপের সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেন। ওই সময় তিনি পিটিআইকে একটি বিঘ্নসৃষ্টিকারী দল হিসেবে আখ্যায়িত করেন। তবে এবার পিএমএলএনের একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে, এবার ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারেন নওয়াজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

রাজনৈতিক অস্থিরতা, পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি নওয়াজ শরিফ

আপডেট সময় ০৬:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪