ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অর্ধকোটি টাকার নেশার ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

আকাশ জাতীয় ডেস্ক :

দিনাজপুরের ঘোড়াঘাটে নেশাজাতীয় ২২ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক করা টাপেন্টাডল ট্যাবলের স্থানীয় বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে থানা পুলিশ। সেখানে রাত সাড়ে ১০টায় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে আটক করে তাতে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল জব্দ করে পুলিশ। এ সময় আবু হায়াত ও আখিনুর মিয়া নামে দুজনকে আটক করা হয়। আটক দুজন মাদক কারবারি বলে জানায় পুলিশ। এছাড়া আটক করা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, আটক দুজন দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছে। তারা খুচরা এবং পাইকারি দুইভাবেই মাদক বিক্রি করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটক দুজনকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অর্ধকোটি টাকার নেশার ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৮:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪