ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি:ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন

বিশ্বসেরা স্পেনের সুন্দরীই

অাকাশ নিউজ ডেস্ক:

বিশ্বসেরার তাজ উঠল স্পেনের সুন্দরী মারিয়া লালাগুনার মাথায়৷চিনে অনুষ্ঠিত এবারের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নিলেন তিনিই৷ দ্বিতীয় স্থান দখল করেছেন রাশিয়ার সুন্দরী৷ তৃতীয় স্থানে মিস ইন্দোনেশিয়া৷

২০১৫-এর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল চিন৷ গোড়া থেকেই আলোচনার কেন্দ্রে ছিল এই প্রতিযোগিতা৷ সৌন্দর্যের কারণে অবশ্য নয়, জড়িয়ে ছিল রাজনৈতিক কারণ৷ রাজনৈতিক কারণেই কানাডার এক মডেলকে চিন সরকার এই প্রতিযোগিতায় অংশ নিতে দেয়নি৷ ওই মডেল চিনের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে নানা মন্তব্য করেছিলেন বলে অভিযোগ৷ সে নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর৷ অবশেষে সব কুৎসিতকে সরিয়ে রেখে সুন্দরের উপাসনা পেল মর্যাদা৷ সেরার খেতাব ছিনিয়ে নিলেন মিস স্পেন৷

নিজের সৌন্দর্যের প্রতি ষোলআনা আস্থা তাঁর ছিল, আর সেই সঙ্গে ছিল আত্মবিশ্বাস৷ আর তাই তিনি বলতে পেরেছেন, বাইরে দেখতে সুন্দর বলে আমি যে অন্তরে সুন্দর নই তা কিন্তু নয়৷ দৃঢ়চেতা এই মডেল জানিয়ে দেন, তিনি নারীত্বের শক্তিতে বিশ্বাস করেন৷এবং জানান, তিনি সেই শক্তি অনুভব করেন, তাই নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন৷ আর শুধু সুন্দর হলেই হবে না, সৌন্দর্য যেন কোনও উদ্দেশ্য সাধন করতে পারে, লক্ষ্যপূরণ করতে পারে, তবেই সে সৌন্দর্য সার্থক-এমনটাই মনে করেন তিনি৷ প্রতিযোগিতার অন্যান্য পর্বের পাশাপাশি তাঁর এই ভাবনাও মুগ্ধ করে বিচারকদের৷ আর তাই সেরার শিরোপা ওঠে তাঁর মাথায়৷

প্রসঙ্গত ইংল্যান্ডের কোনও সুন্দরীই এবারের প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেননি৷ এমনকী প্রথম ২০ জন সুন্দরীর মধ্যেও নেই কোনও ইংল্যান্ড সুন্দরী৷ বরং ইন্দোনেশিয়া, জামাইকা, লেবাননের মতো দেশের মডেলরা যেভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে এনেছেন, তাতে এবারের প্রতিযোগিতা নিঃসন্দেহে অন্য মাত্রা দাবী করতে পারে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

বিশ্বসেরা স্পেনের সুন্দরীই

আপডেট সময় ১১:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭