ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সবার আগে শেষ ষোলোতে লিভারপুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

ছয় ম্যাচ শেষেও একমাত্র দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শতভাগ সাফল্য ধরে রাখলো লিভারপুল। মঙ্গলবার তারা স্প্যানিশ দল জিরোনাকে হারিয়েছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ সালাহ।

স্প্যানিশ ক্লাবটির মাঠে মঙ্গলবার স্পটকিক থেকে গোল করে দলকে টানা ৬ জয় এনে দেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে একমাত্র অপরাজিত দল তারা। সেইসঙ্গে নিশ্চিত করেছে রাউন্ড অভ সিক্সটিনে অংশগ্রহণ।

এদিন লিভারপুলের জার্সিতে ৬৫৬ দিন পর একইসঙ্গে ম্যাচ শুরু করেছিলেন অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ এবং অ্যান্ডি রবার্টসন। লিভারপুলের হয়ে সর্বজয়ী এই ডিফেন্স লাইনআপ জিরোনার বিপক্ষে আরও একবার দেখালেন নিজেদের সামর্থ্য।

আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে একমাত্র গোল আসে ৬৪ মিনিটে। বক্সে লুইস দিয়াস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত সেটাই গড়ে দেয় ব্যবধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

সবার আগে শেষ ষোলোতে লিভারপুল

আপডেট সময় ০১:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪