ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব’ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

শ্বশুর বাড়ির জন্য মিষ্টি কিনতে গিয়ে প্রাণ গেল সদ্যবিবাহিত যুবকের

আকাশ জাতীয় ডেস্ক :

পটুয়াখালীর বাউফলে শ্বশুর বাড়ির জন্য মিষ্টি কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইকবাল হোসেন (২৫) নামের এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন

সোমবার বিকালে উপজেলার নুরাইনপুর এলাকায় নিহতের মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলি চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, নিহত ইকবাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করতেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে পাশের গ্রামের বিথী নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি। বন্ধু শাওন ও শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন ইকবাল। পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মিষ্টি নিয়ে আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না তার।

ইকবাল হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম, ঘটনাস্থলে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করা ছিল। ট্রাকটির পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী ৩ জনই ছিটকে পড়েন। দুর্ঘটনায় ইকবালের মাথা গুরুতর জখম হয়। পরে তাকে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। ট্রলি চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্বশুর বাড়ির জন্য মিষ্টি কিনতে গিয়ে প্রাণ গেল সদ্যবিবাহিত যুবকের

আপডেট সময় ০২:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪