ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে আরএসএস সমর্থকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক :

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে দিল্লির চাণক্যপুরী থানা থেকে পদযাত্রা করে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে যাওয়ার কথা জানিয়েছে বিক্ষোভকারীরা।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, অন্তত গত এক যুগে দিল্লির বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভ করতে দেখা যায়নি। এই বিক্ষোভ বহু বহু বছরের মধ্যে প্রথমবার।

এই বিক্ষোভ কর্মসূচিতে আরএসএস নেতা রজনীশ জিন্দাল, ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো চিফ রাজীব জৈন, ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত বিনা সিক্রিও থাকবেন বলে শোনা যাচ্ছে।

এর আগে কলকাতা ও আগরতলার ডেপুটি হাইকমিশনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাইকমিশন ভবনে হামলা ও কর্মরতদের মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়গুলো প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এর মধ্যেই গতকাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের লক্ষ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতীয় এই কর্মকর্তা। কিন্তু তার সফরের পরদিনই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এমন বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে আরএসএস সমর্থকদের বিক্ষোভ

আপডেট সময় ১২:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪