ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

এ ছাড়া আজ সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাদের কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রধান বিচারপতির সঙ্গে বাসভবনে গিয়ে দেখা করে এসেছেন। রেজিস্ট্রার কার্যালয় ও প্রধান বিচারপতির কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এ দুজন ছাড়াও আরও কয়েকজন পৃথক পৃথক সময়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি এস কে সিনহা ২ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। তিনি ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে ছুটি অবহিতকরণ আবেদনে উল্লেখ করেছেন। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। বিএনপি বলছে, এস কে সিনহাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন সরকারের মন্ত্রীরা বলছেন, কারও অসুস্থতা নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেন প্রধান বিচারপতিকে গৃহবন্দী করা হয়েছে। মওদুদের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক পূজা করতে যান এস কে সিনহা। ছুটিতে যাওয়ার কথা বলার পর গতকাল আইনমন্ত্রী আনিসুল হক তাঁর বাসায় যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প

প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ

আপডেট সময় ১০:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭