ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ৮৬৬ ম্যাচ খেলা হয়ে গেছে জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যারের। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন তিনি। জার্মান কাপে শেষ ষেলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী গোলকিপারকে।

ম্যাচে নয়্যারের ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। ঘটনাটা ম্যাচের শুরুর দিকের। ১৮ মিনিটে চিরচেনা ভঙ্গিতে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য বক্স ছেড়ে বের হয়ে আসেন নয়্যার। তখনই ঘটে অঘটন।

প্রতিপক্ষ ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখতে গিয়ে তাকে আঘাত করে বসেন নয়্যার। আর এই বাজে ফাউলের ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি।

ক্লাব বা জাতীয় দলের হয়ে এর আগে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি নয়্যারের। ক্যারিয়ারে ২৩ বার হলুদ কার্ড দেখলেও সরাসরি লাল কার্ডের ঘটনায় বিব্রত হন তিনি।

অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন।

নয়্যারের দুঃস্বপ্নের দিনে হেরে গেছে তার ক্লাব বায়ার্ন। লেভারকুসেন ১-০ গোলে হারিয়ে দিয়েছে ২০ বারের জার্মান কাপ জয়ীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড

আপডেট সময় ০৭:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪