ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৯

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

বৃহস্পতিবার খাইবারপাখতুনখাওয়ার উপজাতি অধ্যুষিত কুররম এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী।

তিনি বলেন, কুররম উপজাতীয় জেলায় বন্দুকধারীদের হামলায় তিন ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে। সেখানে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।

যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা।

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মাঝে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে।

তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

খাইবার পাখতুনখাওয়ার পারাচিনারের স্থানীয় বাসিন্দা জিয়ারাত হুসাইন টেলিফোনে রয়টার্সকে বলেছেন, দু’টি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা গুলি চালিয়েছেন।

দুটি ভ্যানের একটিতে করে তার স্বজনরাও পেশোয়ার থেকে যাত্রা শুরু করেছিলেন বলে জানিয়েছেন জিয়ারাত হুসাইন। এদিকে যাত্রীবাহী ভ্যানে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

তিনি বলেন, নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা একেবারে কাপুরুষোচিত ও অমানবিক কাজ। এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে।

তিনি আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৯

আপডেট সময় ১১:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪