ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

দাফনের চারমাস পর আন্দোলনে নিহত সোহাগের লাশ উত্তোলন করেছে প্রশাসন

আকাশ জাতীয় ডেস্ক :

নেত্রকোনার কলমাকান্দায় ময়নাতদন্তের জন্য দাফনের চারমাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কিশোর সোহাগ মিয়ার (১৫) লাশ উত্তোলন করেছে প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা থানা পুলিশ ও পরিবারের স্বজনদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন।

জানা গেছে, গত ১৯ জুলাই শুক্রবার আসরের নামাজের পর ঢাকার নয়াবাজার বাসা থেকে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক সোহাগ মিয়া। ২৩ জুলাই তার লাশ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোহাগ তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন।

সোহাগের মৃত্যুর ঘটনায় গত ২০ আগস্ট ঢাকা ডিএমপি ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার বাবা শাফায়েত। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলার তদন্তের জন্য লাশের ময়নাতদন্ত করতেই আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (সিআইডি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করা হয়েছিল। তাই তদন্তের স্বার্থে আদালতে মরদেহের ময়নাতদন্তের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আদালতের আদেশ পাওয়ার পর বুধবার মরদেহটি তোলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

দাফনের চারমাস পর আন্দোলনে নিহত সোহাগের লাশ উত্তোলন করেছে প্রশাসন

আপডেট সময় ০৭:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪