ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে এক রাউন্ডের খেলা বাকি থাকতেই রাশিয়া বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ও ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে উত্তর আয়ারল্যান্ডের মাঠে ৩-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। এর ফলে ২৭ পয়েন্ট নিয়ে ‘সি’ জার্মানির শীর্ষস্থানে থাকা নিশ্চিত হয়। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নর্দান আয়ারল্যান্ডকে খেলতে হবে প্লে-অফ পর্বে।
ইউরোপ অঞ্চলের ৮টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে বিশ্বকাপের মূলপর্বে। আর ৮ রানার্সআপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরও চার দল পাবে চূড়ান্তপর্বের টিকিট।
জার্মানি খেলার ২ মিনিটেই এগিয়ে যায়। জেবাস্টিয়ান রুডির দূরপাল্লার ভলি শট উত্তর আয়ারল্যান্ডের জাল ভেদ করেন। ২১তম মিনিটে স্যান্ড্রো ওয়াগনার বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। আর জার্মানির পক্ষে ৮৬ মিনিটে শেষ গোল করেন জশুয়া কিমিচ। যোগ করা সময়ে জোস ম্যাগেনিস এক গোল শোধ করলেও জার্মানির চূড়ান্তপর্বে যাওয়ায় বাধা হতে পারেননি।
অপরদিকে নিজেদের মাঠে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। ওয়েম্বলিতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাইল ওয়াকারের ক্রসে শেষ মুহূর্তে টোকা দিয়ে লক্ষ্যভেদ করেন প্রথম অধিনায়কের দায়িত্ব পাওয়া হ্যারি কেইন। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে আছে ১৯৬৬ সালের শিরোপা জেতা দলটি।
একইগ্রুপে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়ার পথে এগিয়ে আছে ১৭ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড। ১৫ পয়েন্ট পাওয়া স্লোভাকিয়ার আশাও টিকে আছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-ইংল্যান্ড

আপডেট সময় ০৫:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭