ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৪ বছর পর ভারতে মেসি, খেলবেন বিশ্বজয়ী আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে আসছেন লিওনেল মেসি। এবারও ফুটবল পায়ে তাকে দেখা যাবে। বুধবার (২০ নভেম্বর) কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুল রহিম জানিয়েছেন, আগামী বছর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরালায়। সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার (আফা) সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরালা সরকার।

ক্রীড়ামন্ত্রী বলেন, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গেছে। কারণ সেই স্টেডিয়াম ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধরে। এই ম্যাচ উপলক্ষ্যে ফিফাকর্তারাও কেরালায় আসবেন বলে জানা গেছে।

আর্জেন্টিনা ফুটবল সংস্থা-আফার সঙ্গে কেরালা সরকার একটি চুক্তি করেছে। সেই চুক্তিতে কেরালায় ম্যাচ আয়োজনের কথা রয়েছে। আবদুলরহিম বলেন, আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছু দিন পরেই কেরালায় আসবেন আফার কর্তারা। সব খতিয়ে দেখবেন তারা। পাশাপাশি কেরালা সরকারের সঙ্গে সহযোগিতায় সেই রাজ্যে ফুটবল অ্যাকাডেমি গড়তে পারে আফা। ক্রীড়ামন্ত্রীর বিশ্বাস— এতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে প্রথম এবং এখন পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসি। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওটামেন্ডির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর যুবভারতীতে সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল। খোদ মেসি সেই ম্যাচ খেলে অভিভূত হয়েছিলেন। সে কথা জানিয়েওছিলেন বারবার। গোটা শহরে তাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল গোটা আর্জেন্টিনা দলকে।

কেরালায় আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছেন। কাতার বিশ্বকাপের সময় যেভাবে সে রাজ্যের সমর্থকরা মাতামাতি করেছিলেন, তা নজর কেড়েছিল আর্জেন্টিনারও। সে দেশের ফুটবল সংস্থা কেরালার সমর্থকদের ধন্যবাদও জানিয়েছিল। এবার খোদ মেসিকে চোখের সামনে দেখার সুযোগ পাবেন সমর্থকরা।

আবদুলরহিমের ঘোষণার সঙ্গে সঙ্গে কেরালায় উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন শহর তো বটেই, আশপাশের দেশ থেকেও অনেকে খেলা দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৪ বছর পর ভারতে মেসি, খেলবেন বিশ্বজয়ী আর্জেন্টিনা

আপডেট সময় ০৬:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪