ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেরুর সঙ্গে ড্র’তে কঠিন শঙ্কায় আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা নিয়ে কঠিন শঙ্কায় পড়ল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে শুক্রবার ভোরে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে লিওনেল মেসির দল। এর ফলে ১৯৭০ সালের পর আবার ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় থাকল আর্জেন্টিনা।
বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ষষ্ঠ স্থানে আছে আর্জেন্টিনা। এখান থেকে সেরা চার দল সরাসরি খেলবে আগামী বছরের বিশ্বকাপে। পঞ্চম স্থানে থাকা দলকে চূড়ান্তপর্বে যেতে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে প্লে-অফ জিতে যেতে হবে চূড়ান্তপর্বে। আগামী ১০ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচ রয়েছে মেসিদের। পঞ্চম স্থান নিশ্চিত করতেও ইকুয়েডরকে অবশ্যই হারাতে হবে। আর সরাসরি খেলতে সেই ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে পেরু-কলম্বিয়ার ম্যাচের ফলের দিকেও।
ঘরের মাঠে পেরুর বিপক্ষে আজকের ম্যাচ জিততে অবশ্য প্রাণপণ চেষ্টা করেছে আর্জেন্টিনা। বিশেষ করে দলটির অধিনায়ক বার্সা সুপারস্টার লিওনেল মেসি চেষ্টা করেছেন প্রাণপণ। কিন্তু সেসব চেষ্টায় সাফল্য পাননি মেসি। তাই পয়েন্ট ভাগাভাগি করে ফিরতে হয়েছে তাদের।
১৭ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা পেরু গোল ব্যবধানে এগিয়ে রয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেরুর সঙ্গে ড্র’তে কঠিন শঙ্কায় আর্জেন্টিনা

আপডেট সময় ০৫:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭