ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্বশুরবাড়ি থেকে প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্বশুরবাড়ি থেকে চৈতী রানী দাস (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে মারধর করায় মারা গেছেন তিনি।

গত শুক্রবার দুপুর ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

চৈতী রানী দাস মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার নগর এলাকার সিঙ্গাপুর প্রবাসী সুরঞ্জন মন্ডলের স্ত্রী এবং সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের চঞ্চল দাসের বড় মেয়ে।

গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকার লোকজন জানিয়েছেন, চৈতী দাস মারা যাওয়ায় পরপরই তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।

চৈতীর বাবা চঞ্চল দাস জানান, ‘বৃহস্পতিবার সকালে আমি আমার মেয়ের বাসায় বেড়াতে যাই। আমার মেয়ে শুক্রবার বিকালে তার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসার কথা ছিল। আমি তাদের রেডি হয়ে থাকতে বলেছিলাম নিয়ে আসার জন্য। এর পরের দিন দুপুরে আমরা তার মৃত্যুর খবর পাই। তার গলায় ফোলা দাগ রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।’

নিহত চৈতীর মা লিপি রানী দাস বলেন, ‘আমার মেয়ের জামাই সিঙ্গাপুর থাকেন। শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে অত্যাচার করে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মুন্সীগঞ্জ হাতিমার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সমর রায় জানান, ‘গৃহবধূর মৃত্যু রহস্যজনক। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। এরপর পেনাল কোড ৩০৬ ধারায় আরেকটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪