ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

সুন্দরবনে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

আকাশ জাতীয় ডেস্ক :

সুন্দরবন থেকে অস্ত্রের মুখে জিম্মি করে রিয়াজুল ইসলাম (৫৫) ও ফয়সাল হোসেন (২৮) নামে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। রবিবার রাতে পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খালে কাঁকড়া শিকারের নৌকা থেকে তাদের তিন সদস্যের একটি বনদস্যু দল তুলে নিয়ে যায়।

অপহৃত জেলে রিয়াজুল ইসলাম শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ও একই উপজেলার চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন।

২৪ ঘণ্টা পার হলেও অপহৃত দুই জেলের পরিবারের সাথে অপহরণকারীরা যোগাযোগ করেনি। পরিবারের সদস্যরা জানায়, ফিরে আসা জেলেরা জানিয়েছে মুক্তিপণের জন্য তাদের অপহরণ করে নিয়ে গেছে বনদস্যুরা।

অপহরণের শিকার দুই জেলের স্বজনরা জানায়, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাস (অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সাথে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যায়। রবিবার রাতে চালতেবাড়িয়ার কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় থাকার সময় অস্ত্রধারীরা এসে দুই নৌকা থেকে দুইজনকে তুলে নিয়ে যায়। পরে পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলেও অপহরণকারীরা জানায়। জিম্মি দু’জনের ক্ষতির সম্ভাবনা থেকে তারা থানা পুলিশ ও বনবিভাগকে বিষয়টি জানায়নি বলেও তাদের দাবি।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড হাসানুর রহমান জানান, জেলে অপহরণের বিষয়ে তাদের কেউ কোনো তথ্য দেয়নি। অধিকাংশ সময় জিম্মি স্বজনদের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি নিজেরা সমাধান করে থাকে বলে জানা গেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমাযুন কবীর জানান, এ ধরনের কোনো অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

সুন্দরবনে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

আপডেট সময় ১১:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪