ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নামাজ পড়াতে যাওয়ার পথেই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইমামের

আকাশ জাতীয় ডেস্ক :

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন। রোববার দুপুর ১টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের গোলাপগঞ্জ-লাটেরহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. গিয়াস উদ্দিন উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাসিন্দা। তিনি চিলকুড়া রশিদ বানিয়া পাড়া মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন।

মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী জানান, মো. গিয়াস উদ্দিন দুপুরে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ানোর জন্য মসজিদের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন। পথে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নামাজ পড়াতে যাওয়ার পথেই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইমামের

আপডেট সময় ০৮:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪