ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চুয়াডাঙ্গায় বিয়ের দাবিতে বাংলাদেশি যুবকের বাড়িতে ভারতীয় তরুণী

আকাশ জাতীয় ডেস্ক :

প্রেমের টানে চুয়াডাঙ্গার দামুড়হুদার চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এসেছেন আয়েশা মণ্ডল (১৬) নামে এক ভারতীয় কিশোরী। বাংলাদেশি যুবক আহসান বিশ্বাসকে (২২) ভালোবেসে তিনি বাংলাদেশে আসেন।

রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আয়েশা মণ্ডল ভারতের নদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মণ্ডলের মেয়ে। আর আহসান বিশ্বাস দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মো. জহিরুল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়েশা মণ্ডলের সঙ্গে আহসান বিশ্বাসের পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। তাদের প্রেমকে পরণতি দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মণ্ডল রোববার দুপুরের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে তিনি বিয়ের দাবিতে আহসান বিশ্বাসের বাড়িতে অবস্থান নেন। পরে এলাকাবাসী বিজিবি ক্যাম্পে খবর দিলে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশাকে আটক করে।

দামুড়হুদা উপজেলার সীমান্তের ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ জানান, ভারতীয় ওই তরুণীকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

চুয়াডাঙ্গায় বিয়ের দাবিতে বাংলাদেশি যুবকের বাড়িতে ভারতীয় তরুণী

আপডেট সময় ০৮:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪