ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজসহ তারকা ফুটবলারদের নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেয়েছে বাংলাদেশও। আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে এই জার্সি পরেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন মেসিরা।

শুক্রবার নিজেদের ভেরিফায়েড টুইটার (এক্সে) নতুন জার্সি নিয়ে এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নতুন জার্সিতে হাজির হন লিওনেল মেসিসহ অন্য তারকারা। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএর সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ এই জার্সি। সেখানে বাংলাদেশকেও রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্সির ভিডিওতে জায়গা পেয়েছে বাংলাদেশও। ভিডিওর ৪৮ এবং ৪৯ সেকেন্ডে দেয়ালে ঝোলানো একটি টিভিতে দেখা যায় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা। বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন বাংলাদেশের হাজারো আর্জেন্টাইন সমর্থক। এএফএ টুইটার

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: ভারতের প্রধান বিচারপতি

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

আপডেট সময় ০১:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪