ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

মনোহরদীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

মনোহরদীতে ফজলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে। মনোহরদী থানার ওসি জুয়েল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফজলুর রহমান একই উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে অটোরিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। চোর সন্দেহে হত্যার পর পাশের গ্রামের খোকা মিয়ার পুকুর পাড়ে লাশ ফেলে রেখে যায় আমির হোসেন।

এ বিষয়ে নিহতের স্বজনের সঙ্গে কথা বললে তারা জানান, ফজলুর রহমানের কোন সময় চুরির স্বভাব ছিল না। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস থেকে আসার পর সে কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিল। এমনিতে তার কোনো শত্রু ছিল না। এখন কি কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারতেছি না। থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার কারণ উদঘাটন করলেই বোঝা যাবে তাকে কেন মারা হলো।

এ বিষয়ে মনোহরদী থানার ওসি জুয়েল হাসান বলেন, চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদনে্তর নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩

মনোহরদীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪