ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই

অাকাশ নিউজ ডেস্ক:

আগামী ২৪ জুলাই থেকে এ বছরের প্রথম হজের ফ্লাইট শুরু। দুটি ফ্লাইটে প্রায় সাড়ে আট শ` যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। এর আগে ২২ জুলাই হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। এদিকে বিমান ভাড়ার সাথে এবার প্রতিযাত্রীকে ৩ হাজার টাকা দিতে হবে। এই বাড়তি শুল্ক ও ফি বাতিলের দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন- হাব।

প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই। এরইমধ্যে হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করেছে বিমান ও সাউদিয়া এয়ারলাইনস। প্রস্তুতি সেরেছে ধর্ম মন্ত্রণালয়ও। এ বছর এক লাখ ২৭ হাজারের বেশি মুসল্লি বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন।এবার হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব চারটি উড়োজাহাজের পাশাপাশি ভাড়া নেয়া হয়েছে আরো দুটি বোয়িং উড়োজাহাজ। ডলারের বিনিময় মূল্য কমায় এবার বিমানের ভাড়াও কমবে, জানালেন কর্মকর্তারা।

এদিকে হজ প্যাকেজে `ভ্রমণে আবগারি শুল্ক` এবং `সৌদি আরবের বিমানবন্দর ফি` যুক্ত না করায় যাত্রীদের অতিরিক্ত তিন হাজার টাকা গুণতে হবে। এ বিষয়ে আগে থেকে পরিকল্পনা না থাকায় এই জটিলতা হয়েছে বলে দাবি হাবের।এবার বিমান বাংলাদেশ পরিবহন করবে ৬৩ হাজার ৫০০ যাত্রী। বাকিদের পরিবহন করবে সাউদিয়া এয়ারলাইন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই

আপডেট সময় ০৫:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭