ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না : ফারুক

আকাশ জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে কিন্তু দুঃখজনক বিদেশে বসে ভাওতাবাজি করে জনগণকে একত্রিত করতে পারবেন না। ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষণ চাই না আমরা চাই গণতান্ত্রিক দেশ। আমরা চাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, বাংলাদেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কিনা প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, বড় বড় কথা বলে যারা ১৬ বছর দেশ শাসন করলেন তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। সকল প্রতিষ্ঠানগুলোকে নিজ দলীয় আড্ডাখানায় পরিণত করেছেন শেখ হাসিনা৷

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না : ফারুক

আপডেট সময় ০৯:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪