ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বিএনপির কিছু করার সুযোগ নেই : রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্কার বলেছেন- অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণমানুষের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে বিএনপির কিছু করার নেই।

এসময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেকারণে বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার- সেটি করার জন্য।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, মানুষ যদি ভোট দিতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ যদি এই সরকার তৈরি করতে পারে তাহলে বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। নতুন তরুণ নেতৃত্ব দিয়ে আমরা আমাদের সংসদ সাজাবো নতুন করে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো অর্থপাচারকারী- কেউ এবার সংসদে যাবে না। এবারের সংসদ হবে গণমানুষের। এই সংসদে সাধারণ মানুষের কথা উচ্চারিত হবে।

রুমিন ফারহানা আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন ফুঁসে উঠেছে মানুষ, তখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন- আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না।

আশুগঞ্জ সারকারখানা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বিএনপির কিছু করার সুযোগ নেই : রুমিন ফারহানা

আপডেট সময় ১২:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪