ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাবির সাথে অবৈধ সম্পর্কের জেরে, বিদেশ ফেরত বড় ভাইকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমে অন্ধ হয়ে ভাবির জন্য নিজের বড় ভাইকে হত্যা করল ছোট ভাই। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে। ভাবির সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন।

পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে আজ একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপিতে দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যাা করে। পরে পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয় ।

বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সাথে তার ভাবির পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে। আজ সকাল ১১ টায় প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আাছে। ভাবির সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ের কথাই শুনতেছি, পরে বিস্তারিত জানাতে পারব।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাবির সাথে অবৈধ সম্পর্কের জেরে, বিদেশ ফেরত বড় ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪