ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুরুতর অসুস্থ বাবর, মেডিকেল বোর্ড গঠন

আকাশ জাতীয় ডেস্ক :

গত ১৭ বছর ধরে কারাগারে বন্দি বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ। মারাত্মক শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। তার চিকিৎসার জন্য বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক ডা. শামীম আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডে থাকা অন্যরা হলেন- ডা. সৈয়দ ফজলুল ইসলাম, ডা. মো. জাহিদুর রহমান ও ডা. খালিদ মাহমুদ মোরশেদ। সার্বিক সমন্বয় করবেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন।

কারাগার সূত্রে জানা গেছে, এই মেডিকেল বোর্ড লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য আগামীকাল শনিবার বেলা ১১টায় কেরানীগঞ্জ কারাগারে যাবেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কারারুদ্ধ থাকার ফলে এবং প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় লুৎফুজ্জামান বাবর নানা রোগে ভুগছেন। এর মধ্যে অন্যতম রোগগুলো হলো- ব্রঙ্কিয়াল অ্যাজমা, গ্যাস্ট্রিওসোপাজিল রিফ্লাক্স ডিজিজেজ (জিইডি), ইরিটেবল বাউল সিনড্রোম (আইবিএস), হাইপারটেনশন (এইচপিটি), স্পন্ডিওলাইসিস, পলিপ, আর্থাইটিস ও অস্ট্রিওপ্রোসিস। তার কিডনি বিনস্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি বহু ওষুধ খাচ্ছেন।

এর আগে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে অনেকবার গুরুতর অসুস্থ হলেও উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি বলে জানিয়েছেন লুৎফুজ্জামান বাবরের স্বজনরা। তারা জানান, সেই সময় দায়সারা চিকিৎসা প্রদান করা হয়েছে। ফলে রোগের মাত্রা বেড়েছে।

লুৎফুজ্জামান বাবরের স্বজনরা আরও জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশসহ কয়েকটি মিথ্যা সাজানো মামলায় শাস্তি দেওয়া হয়েছে। তার মুক্তির দাবিতে নিয়মিত মিছিল সমাবেশ হচ্ছে। শেখ হাসিনার পতনের পর মিথ্যা মামলায় কারাগারে আটক অধিকাংশ নেতা মুক্তি পেলেও বাবরকে এখনো জেলে আটকে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুরুতর অসুস্থ বাবর, মেডিকেল বোর্ড গঠন

আপডেট সময় ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪