ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

৪ থেকে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী অন্তত চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের থকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

স্ক্যান রিপোর্ট অনুযায়ী নেইমারের সৌদি ক্লাব আল-হিলাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্নামেন্টে এস্তেগলালের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন ৩২ বছর বয়সী নেইমার। কিন্তু ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২৬ মিনিটের মধ্যে আবারও বদলি বেঞ্চে চলে যেতে বাধ্য হন।

২০২৩ সালে আকর্ষণীয় চুক্তিতে পিএসজি থেকে সৌদি পেশাদার লিগে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ডান হাঁটুর অস্ত্রোপচার শেষে দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে গত মাসে নেইমার মাঠে ফিরেছিলেন।

আল-হিলাল কোচ জর্জ জেসুস সপ্তাহের শুরুতে বলেছিলেন সাম্প্রতিক ইনজুরিতে নেইমারকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

আল-হিলালের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ‘নেইমার এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। পুরোপুরি সুস্থ হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।’

সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল এখনো চলতি পেশাদার লিগে নেইমারকে নিবন্ধিত করেনি। গত মাস থেকে পেশাদার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে।

যদিও বার্সেলেনোর সাবেক এই সুপারস্টার একজন তালিকাভুক্ত খেলোয়াড় হিসেবে এশিয়ান সর্ববৃহৎ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার সুযোগ পেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

৪ থেকে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইমার

আপডেট সময় ০৭:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪