ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রেমের টানে ৪৫০০ কিমি পথ পাড়ি তুরস্কের যুবকের

আকাশ জাতীয় ডেস্ক :

তুরস্কের যুবক মুস্তোফা ফাইক প্রেমের টানে ৪৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মল্লিকা নামের তরুণীকে বিয়ে করেছেন। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বুধবার গণমাধ্যমকে তার বিয়ের বিষয়ে কথা বলেছেন মল্লিকা।

উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের মল্লিকা বলেন, ‘ইনস্ট্রাগ্রামে তিন বছর আগে আমার সঙ্গে পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে আমাদের। এরপর ভালোবাসার টানে মুস্তফা ফাইক আমার সঙ্গে দেখা করতে ছুটে আসেন এই মফস্বল পল্লীতে। এরপর দুই পরিবারের সম্মতিতে মুস্তোফা ফাইককে বিয়ে করি আমি।’

জানা যায়, মল্লিকা ওই গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে। ৩ বছর আগে ইনস্ট্রাগ্রামে তার ছবি পোস্ট করেন। সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় ভাবের আদান প্রদান। তারপর শুরু হয় প্রেম। প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত ২ নভেম্বর বাংলাদেশে আসেন ফাইক। অবশেষে গত সোমবার রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভিসা প্রসেসিং শেষ হলে তুরস্কে পাড়ি দিবেন এই নব দম্পতি।

মুস্তফা ফাইক বলেন, ‘বাংলাদেশে এসেছি প্রেমের টানে। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছি মল্লিকাকে। আমাকে বিয়ে করতে পেরে মল্লিকা আনন্দিত ও উৎফুল্ল। বাংলাদেশের মানুষের মন অনেক ভালো। সবাই আতিথিয়তায় আমি মুগ্ধ। এ দেশের প্রকৃতি অনেক সুন্দর।’

এলাকাবাসী বিয়ের খবর পেয়ে দলে দলে ভিড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। এলাকার সবাই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ

প্রেমের টানে ৪৫০০ কিমি পথ পাড়ি তুরস্কের যুবকের

আপডেট সময় ১১:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪