ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসভাড়া কমানো না হলে নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

আকাশ জাতীয় ডেস্ক :

বাসভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম, ফাহানা মানিক মুনা, ইফাদ ইমতিয়াজ জয়ন্ত, মো. আজিজুল ইসলাম, সৌরভ চৌধুরী, সাইদুর রহমান, আমেনা আক্তার মীম, ইফতিহাজ আবরার উদয়, মুন্নি আক্তার প্রত্যাশা, শাহিন মৃধা, সিয়াম সরকার ও ফারদিন শেখ প্রমুখ।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এক গণসংযোগ কর্মসূচিতে ঘোষণা করা হয়, ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা তিনটি দাবি হলো- নারায়ণগঞ্জ টু ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজিচালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা ও নারায়ণগঞ্জ টু ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সব এসি বাসের ভাড়া ৬৫ টাকা করা।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়। স্মারকলিপিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের চলমান আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জেলার ছাত্রসংগঠনগুলো।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ কলেজে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ও শিক্ষকদের মাঝে কর্মসূচি পালনের সময় লিফলেট বিতরণ এবং দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানানো হয়।

সেই সময় বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম, সাইদুর রহমান ও মৌমিতা নূর। গণসংযোগে উপস্থিত ছিলেন- মুন্নি আক্তার, অপূর্ব রায়, জান্নাতুল ফেরদৌস নিসা, সাকিব হাসান সানি, আবিদ হাসান, সাহরিয়ার আলায়না সাফা, আয়েশা সুলতানা, মাসুম বিল্লাহ ফারাবি প্রমুখ।

বক্তারা বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রোববার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসভাড়া কমানো না হলে নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট সময় ১১:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪