ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

বিএনপি জনগণের ভাগ্যের উন্নতিকেই প্রকৃত সংস্কার বলে মনে করে : তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

প্রশাসনে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো ক্রান্তিকাল চলছে।দেশে সংস্কার প্রয়োজন এবং যে সংস্কার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটাকেই সংস্কার মনে করে বিএনপি।

মঙ্গলবার বিকালে যশোরে বিএনপিনেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এদিন বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের স্মরণসভায় নেতাকর্মী-সমর্থকদের ঢল নামে। স্মরণসভা রূপ নেয় সমাবেশে। টাউন হল মাঠ ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তায়।

আন্দোলন-সংগ্রামে তরিকুল ইসলামের ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু তাই না, ওই সরকার মানুষের সব অধিকার ডাকাতি করেছিল।

তিনি বলেন, স্বৈরাচারের সন্ত্রাসী শাসন শেষ হলেও সেই শাসনের অবশিষ্ট প্রেতাত্মারা এখনো রাজনীতির ক্রান্তিকালে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আমাদের লক্ষ্য সেই অধিকার পুনরুদ্ধার করা, যা এই সরকার মানুষের কাছ থেকে ছিনতাই করেছে।

যতদিন মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া যায়, ততদিন এই সংস্কারের পথ চলতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

বিএনপি জনগণের ভাগ্যের উন্নতিকেই প্রকৃত সংস্কার বলে মনে করে : তারেক রহমান

আপডেট সময় ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪