ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিমান্ডে থাকাকালে অসুস্থ হয়ে আবার ঢামেক হাসপাতালে সাবেক নৌপরিবহণ মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান রিমান্ডে থাকাকালে অসুস্থ হয়ে পড়ায় আবারো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ বোধ করছেন বলে জানা গেছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিত্সকের বরাত দিয়ে বলেন, শাজাহান খানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের চিকিত্সক তৌকির আহামেদ বলেন, শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার উচ্চ রক্তচাপ বেশি। এমনিতেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি কার্যালয়ে শাজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে সিসিইউতে চিকিত্সাধীন আছেন। ২ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিমান্ডে থাকাকালে অসুস্থ হয়ে আবার ঢামেক হাসপাতালে সাবেক নৌপরিবহণ মন্ত্রী

আপডেট সময় ১১:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪