ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পদ্মায় নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ডুবে নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠেছে মাদ্রাসা শিক্ষার্থী জুবায়ের হাসানের (১২) লাশ।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীতে ভাসতে দেখে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় জুবায়ের। নদীতে দুই দিন উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম বলেন, বুধবার বিকালে শিশু জুবায়ের ডুবে যাওয়ার পর আমরা যথাসাধ্য চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। শুক্রবার সকালের দিকে স্হানীয় লোকজন তাকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে।

এ ব্যাপারে দৌলতদিয়া নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পদ্মায় নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪