ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮ স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি হেরে চাপে আছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অথচ সিরিজ বাঁচানোর লড়াই শুরুর ঠিক আগের রাতে দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। চোট নিয়ে এই টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক।

সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে জাকেরের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় অনভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ডাকা হয়েছে। জাকেরের মতো অঙ্কনও উইকেটরক্ষক-ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হয় জাকের আলীর। প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৮ রানের ইনিংস।

তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া ২৫ বছর বয়সি অঙ্কন প্রথম শ্রেণির ক্রিকেটের চেনা মুখ।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

আপডেট সময় ০৭:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪