ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

আকাশ জাতীয় ডেস্ক :

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

সোমবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এ কথা বলেন।

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে সিদ্ধান্ত ইতোমধ্যে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের এ মুহূর্তে কোনো নেই।

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, এ বিষয়ে আমাদের উপদেষ্টামন্ডলীর কেউ কেউ কথা বলেছেন। আমাদের আগের একটা অবস্থান আছে যেটা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা গত বৃহস্পতিবার বলেছিলেন। সেটা হলো-এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এ বিষয়ে। আলোচনায় যে সিদ্ধান্ত আসবে, সেটা পরে জানানো হবে।

উল্লেখ্য, বিগত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা এবং আওয়ামী লীগসহ মোট ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে আজ আদালতে রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

এর আগে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

আপডেট সময় ০৭:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪