ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোচ টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

আকাশ স্পোর্টস ডেস্ক :

ডাচ কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বাজে ফর্মের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

লিগে ৯ ম্যাচে শেষে টেবিলের ১৪ নম্বরে ধুঁকছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন ইউনাইটেড। এছাড়া উয়েফা ইউরোপা লিগেও এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে কোচ ছাঁটাই করাকেই সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

টেন হাগকে ছাঁটাইয়ের পর অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে রুড ফন নিস্টালরুয়কে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। এর মধ্যে নতুন কোচের সন্ধান শুরু করেছে ক্লাবটি।

আড়াই বছর ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে থাকলেও ক্লাবটিকে প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে ফেরাতে ব্যর্থ হয়েছেন টেন হাগ। গত মৌসুমে অষ্টম হয়ে লিগ শেষ করেছিল দলটি।

লিগে ভালো না করলেও নিজের সময়ে ইউনাইটেডকে একটি করে লিগ কাপ ও এফএ কাপ জিতিয়েছেন টেন হাগ। তবে লিগ এবং ইউরোপে ব্যর্থতার কারণে চাকরি ধরে রাখতে পারলেন না সাবেক এই আয়াক্স কোচ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

কোচ টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট সময় ০৭:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪