ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বামীকে বাঁচাত গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সগির আহমেদ রিন্টু (৫২) নামে এক চালক মারা যান। এ সময় রিন্টুকে বাঁচাতে গেলে তার স্ত্রী শাহনাজ আক্তার শানুও (৩৮) বিদ্যুতায়িত হয়ে মারা যান।

রোববার দুপুর ২টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাগের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিন্টু ও তার স্ত্রী শানু নাগের বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিন্টু অটোরিকশাচালক। ঘটনার সময় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজনের মারা গেলেন। ঘটনাটি দুঃখজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুইজন মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামীকে বাঁচাত গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

আপডেট সময় ০৬:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪