ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহযোগিতার আশ্বাস আইনমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার খাস কামরায় এ সাক্ষাৎ করেন। সাক্ষাতের এক পর্যায়ে আপিল বিভাগের কর্মরত অন্যান্য বিচারপতিও অংশ নেন।

সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে তাকে বলেছি, আপনার দায়িত্ব পালনকালে আমরা পূর্ণ সহযোগিতা করব।

তিনি বলেন, এর আগেও দুইজন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহনের পর আমি তাদেরকে বলেছিলাম, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সেতু বন্ধন হচ্ছে আইন মন্ত্রণালয়। আজও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সেই কথাটি বলেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার কমতি হবে না।

ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে নিশ্চয়ই তাকে দেখতে যাব। তবে আজ না কাল, সেটি বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহযোগিতার আশ্বাস আইনমন্ত্রীর

আপডেট সময় ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭