ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনহা প্রধান বিচারপতির পদকে বিতর্কিত করেছেন: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা প্রধান বিচারপতির পদটিকে বিতর্কিত করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

নাসিম বলেন, ‘প্রধান বিচারপতি পদটি মূলত একটি সম্মানজনক পোস্ট। সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব নেওয়ার পর থেকেই পদটিকে বিতর্কিত করা শুরু করেন। সর্বশেষ ষোড়শ সংশোধনী নিয়ে তিনি যে বিতর্ক তৈরি করেছেন, তাতে সারা দেশের মানুষ ক্ষোভ (প্রকাশ) করেছে। আমরা হতাশ হয়েছি। তাঁর এ আচরণের জন্য তাঁর অসুস্থতাজনিত ছুটি নিয়েও প্রশ্ন ওঠে। তার পরও আমাদের বিশ্বাস, তাঁর দায়িত্ব পালন শেষে সসম্মানে অবসর নেবেন।’

আগামী নির্বাচন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে ১৪ দল আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আস্থা থেকে কাজ করবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন পরিচালিত হবে। আওয়ামী লীগের মতো ১৪ দল তাই বিশ্বাস করে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের (এম-এল) নেতা দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের নেতা শিরীন আখতার, আরেক অংশের নেতা নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

সিনহা প্রধান বিচারপতির পদকে বিতর্কিত করেছেন: নাসিম

আপডেট সময় ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭