ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগ নেত্রীর বাসা থেকে যুবলীগ নেতা তরুণীসহ আটক

আকাশ জাতীয় ডেস্ক :

বাউফলে ‘অসামাজিক কার্যকলাপ’ করার অভিযোগে তরুণীসহ এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ওই যুবলীগ নেতার নাম মো. মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা (৪৮)। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। ওই নারীও একই ইউনিয়ন মহিলা লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

মঙ্গলবার রাত ১০টা দিকে উপজেলার কালাইয়া কলেজ রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন। পুলিশের সামনেই তাকে মারধর করা হয়।

তবে নারীকে নিয়ে অসামাজিক কার্যকালাপের অভিযোগ অস্বীকার করে সাজানো নাটক বলে দাবি করেছেন যুবলীগ নেতা মিজান। আর ওই তরুণী বলছেন,‘ তাকে জোর করে ওই বাসায় ঢুকানো হয়েছে।’

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ৯টার দিকে যুবলীগ নেতা মিজান এক হিন্দু তরুণী নিয়ে কলেজ রোডের এক আওয়ামী লীগ নেত্রীর বাসায় অসামাজিক কার্যকলাপ করছেন বলে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ নারীসহ যুবলীগ নেতা মিজানকে ওই বাসায় অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নারীসহ যুবলীগ নেতা মিজান ও বাসার মালিক আওয়ামী লীগ নেত্রী মোসা. রেখা আক্তারকে আটক করে থানায় নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাসেল নামে এক যুবদল নেতা জানান, যুবলীগ নেতা এক নারী নিয়ে এ বাসায় অসামাজিক কাজ করছিলেন। এমন সংবাদ পেয়ে আমি বাসায় গিয়ে তাদের হাতেনাতে ধরি। পরে লোকজন জড়ো হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

তবে অসামাজিক কার্যকালাপের অভিযোগ অস্বীকার করে কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজান মোল্লা জানান, তিনি কলেজের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন কিশোর তাকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি ওই বাসায় গিয়ে ঢুকেন। এগুলো সব জানানো নাটক বলে দাবি করেন তিনি।

ওই নারীও অভিযোগ অস্বীকার করেছেন। তাকে জোর করে ওই বাসায় ঢুকানো হয়েছে বলে জানান তিনি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগ তাকে (যুবলীগ নেতা মিজান) স্থানীয়রা আটক করেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগ নেত্রীর বাসা থেকে যুবলীগ নেতা তরুণীসহ আটক

আপডেট সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪