ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

রোনাল্ডোকে দেখতে ১৩ হাজার কিমি পথ পাড়ি ভক্তের

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকাদের অন্যতম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্বব্যাপী ছড়িয়ে আছে তার অগণিত ভক্তকুল। রোনাল্ডোকে ঘিরে ভক্তদের পাগলামির দেখাও মেলে বিভিন্ন সময়। বিশেষ করে ম্যাচ চলাকালে তাকে একনজর দেখতে কিংবা একটি সেলফি তুলতে ভক্তদের ঝুঁকি নিয়ে মাঠে ঢুকে পড়া তো নৈমিত্তিক দৃশ্য। তবে এবার রোনাল্ডোর এক চীনাভক্ত যা করেছেন, তা চোখ কপালে ওঠার মতোই।

জানা গেছে, রোনাল্ডোর সঙ্গে দেখা করতে সেই চীনা ভক্ত ছয় মাস ২০ দিনে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সৌদি প্রোলিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর ‘সিআর সেভেন’–এর সঙ্গে দেখা করেন সেই ভক্ত। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে গেছেন সেই চীনা নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনাল্ডোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে অপেক্ষায় করছেন। সেই সময় তার সাইকেলে আল নাসরের জার্সিসহ নানা জিনিসপত্রের সঙ্গে একটি বড় কাগজও ছিল।

কাগজটিতে লেখা— ১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা করতে। পরবর্তী সময়ে আরও কিছু ছবিতে রোনাল্ডোকে সেই ভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতেও দেখা গেছে।

দলবদল–বিশেষজ্ঞ ও ইতালীয় সাংবাদিক ফাবরিজিও রোমানোও রোনাল্ডোর সঙ্গে ভক্তের সেই ছবি পোস্ট করেছেন। সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই রোনাল্ডোকে প্রশংসায় ভাসিয়েছেন। জোসেফ কাদজাওয়া নামের এক ভক্ত লিখেছেন—একটা বিষয়ই তার শ্রেষ্ঠত্বকে সংজ্ঞায়িত করে। সেটি হচ্ছে— ফুটবলের ভেতরের ও বাইরের মানুষেরা তাকে কতটা ভালোবাসে। কেলা জুনিয়র নামের একজন লিখেছেন— ভালোবাসার শক্তি।মিশেল সোর্ম নামের একজন লিখেছেন—এটা সত্যিই অবিশ্বাস্য! সে ঝুঁকি নিয়ে এত দীর্ঘপথ অতিক্রম করেছে রোনাল্ডোর সঙ্গে দেখা করার জন্য, এটি অসাধারণ একটি ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির

রোনাল্ডোকে দেখতে ১৩ হাজার কিমি পথ পাড়ি ভক্তের

আপডেট সময় ০২:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪