ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির অনেক নেতাকর্মী স্বেচ্ছায় নিখোঁজ: হাছান মাহমুদ

অাকাশ নিউজ ডেস্ক:

গুম হওয়া নেতাকর্মীদের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে, তাদের অনেকেই স্বেচ্ছায় নিখোঁজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন হাছান মাহমুদ।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে গুম হওয়া নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে তালিকার বিষয়ে হাছান মাহমুদ বলেন, `গুমের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে, তাদের অনেকেই স্ব-ইচ্ছায় নিখোঁজ। অনেকেই বিভিন্ন মামলার কারণে পালিয়ে বেড়াচ্ছে।পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। আর তা মোকাবিলা করতে সেসব দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কিন্তু আমাদের দেশের একটি দল (বিএনপি) তা প্রতিহত না করে বিভ্রান্তি ছড়াচ্ছে।`

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ বলেন, `আমার স্বামী ওবায়দুর রহমান পরবর্তীতে বিএনপি করেছেন। কিন্তু তাঁর রাজনীতি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগ দিয়ে। সে কারণে আমাকে অনেকে বিএনপির ব্র্যাকেটে ফেলে দেন। কিন্তু আমি আজ অবধি, কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যও না। কাল কী হবে, জানি না।`

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য (এমপি) তালুকদার মোহাম্মদ ইউনুছ, তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাস গুপ্ত প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির অনেক নেতাকর্মী স্বেচ্ছায় নিখোঁজ: হাছান মাহমুদ

আপডেট সময় ০৪:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭