ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ১১ কোটি ৯৭ লাখ ডলার তহবিল চেয়ে আইওএম এর আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য ১১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বানের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিকে আসা রোহিঙ্গাদের অধিকাংশই পালিয়ে আসার সময় শূন্যহাতে বা সামান্য কিছু নিয়ে এসেছে। এমন সংখ্যা তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারের অনুরোধে জাতিসংঘের অভিবাসী সংস্থা ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ হিসেবে রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনের ক্ষেত্রে সমন্বয়ের কাজ করছে।

জাতিসংঘ মানবিক সাহায্যের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে সেপ্টেম্বর ২০১৭ থেকে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত আইওএম’র ফান্ডের চাহিদার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তহবিল গঠনের জন্য এই আবেদন করা হয়েছে।

সর্বশেষ পালিয়ে আসা শরণার্থীদের অগ্রাধিকার দিয়ে আইওএম কক্সবাজারের বিভিন্ন স্থানে বসবাসরত প্রায় দুই লাখ রোহিঙ্গাকে মানবিক সাহায্যে সমন্বয় করেছে। তাদেরকে অব্যাহত সহায়তা করার পাশাপাশি রোহিঙ্গা জনগণকেও তারা সহযোগিতা দিচ্ছে। আইওএম কক্সবাজারে সাড়ে তিন লাখ রোহিঙ্গার বাসস্থানের উন্নয়নের কাজও করে যাচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে ভয়াবহ সহিংসতা শুরু হলে ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

রোহিঙ্গাদের জন্য ১১ কোটি ৯৭ লাখ ডলার তহবিল চেয়ে আইওএম এর আহ্বান

আপডেট সময় ০৫:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭