ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি-অনিয়মে জড়ালে চাকরিচ্যুত করা হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসারদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া বলেছেন,‘আপনারা যে পদে আছেন এই পদে থেকে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চাকরিচ্যুত করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের মিলনায়তনে এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এসব কথা বলেন। আবদুল ওয়াহহাব মিয়া বলেন, ‘কোনো রায় বা আদেশ বিচারক কর্তৃক স্বাক্ষর হওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেবেন। দিনের কাজ দিনে শেষ করবেন। পূর্বে কী করেছেন সেটা ভুলে যান।’

বেঞ্চ অফিসারদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরো বলেন, ‘হাইকোর্টের কোনো বেঞ্চের দৈনন্দিন মামলার কার্যতালিকায় এদিক-ওদিক করবেন না। এ ধরনের অভিযোগ যদি কোনো আইনজীবী করেন তাহলে আমি ব্যবস্থা নেব।’

সভায় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ মো. দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

দুর্নীতি-অনিয়মে জড়ালে চাকরিচ্যুত করা হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

আপডেট সময় ০৫:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭