ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এবার উড়বে না ফানুস

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানাতে এ বছর প্রবারণা পূর্ণিমায় জাহাজ ভাসানো ও ফানুস উড়ানো উৎসবসহ সকল প্রকার উৎসব বর্জন করেছে কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের জাতিগত নিধন, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ জানাতে তারা সকল অনুষ্ঠানিকতা স্থগিত করেছেন।

বৃহস্পতিবার কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্ম গুরু ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেররের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কক্সবাজারের বৌদ্ধ নেতারা জানিয়েছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সরকার অমানবিক নির্যাতন চালিয়ে নারী ও শিশুসহ মানুষ হত্যা করছে। তার প্রতিবাদে বৌদ্ধ সম্প্রদায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে। এছাড়া বৌদ্ধরা মনে করেন ২০১২ সালের রামু সহিংসতা আর বর্তমানে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন এক ও অভিন্ন। তারা সকল নির্যাতনের বিরুদ্ধে।

মিয়ানমারে বৌদ্ধ ও মগরা রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন চালালেও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এবার উড়বে না ফানুস

আপডেট সময় ০৫:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭