ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার পাকিস্তানে মুক্তি পেতে চলেছে ‘তুফান’

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো পাকিস্তানে মুক্তি পাচ্ছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‌‘তুফান’। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে প্রযোজক শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘নভেম্বরের ১ তারিখে পাকিস্তানে বড় পরিসরে তুফান মুক্তি দিচ্ছি। দেশটিতে বাংলা সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে, সেটা বুঝতে পারছি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ইতিমধ্যে সিনেমাটি উর্দুতে ডাব করা শেষ।’

এর আগে, বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল নির্মাতা রায়হান রাফির এ সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর এটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও।

এ বিষয়ে রায়হান রাফী গণমাধ্যমকে বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছেন।’

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, গাউসুল আলম শাওনসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার পাকিস্তানে মুক্তি পেতে চলেছে ‘তুফান’

আপডেট সময় ১০:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪