ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

মালয়েশিয়ায় আগুনে নিহত তিন প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আকাশ জাতীয় ডেস্ক :

মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত তিন প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল আটটার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে তিন রেমিটেন্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

মালয়েশিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হন এই তিন প্রবাসী। তারা সবাই মুন্সীগঞ্জ শহরের রমজানবেগ এলাকার বাসিন্দা।

স্বজনের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারগুলোতে।

গেল শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাংপাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন তারা।

শুক্রবারই প্রাণ যায় রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।

তিন প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

মালয়েশিয়ায় আগুনে নিহত তিন প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট সময় ১২:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪