ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে চান টুখেল

আকাশ স্পোর্টস ডেস্ক :

১৯৬৬ সালে ইংল্যান্ড ফুটবল দল সবশেষ বিশ্বকাপ জিতেছিল। এরপর আর কোনো বড় শিরোপার স্বাদ পায়নি দলটি। ইংলিশদের সেই আক্ষেপ এবার ঘুচাতে চান নতুন কোচ টমাস টুখেল। ২০২৬ বিশ্বকাপে ‘স্বপ্ন সত্যি করতে’ কাজ করার প্রত্যয় জানালেন এই জার্মান কোচ।

টুখেলকে দেড় বছরের জন্য নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই হ্যারি কেইনদের দায়িত্ব নিয়েছেন তিনি। ২০২৫ সালের জানুয়ারি থেকে কাজ শুরু করবেন টুখেল। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে লক্ষ্যের কথা জানিয়ে টুখেল বলেন, ‘খুব দ্রুতই বুঝতে পেরেছি, এটি বড় কাজ। জানুয়ারি থেকে বিশ্বকাপ পর্যন্ত একটা সময় মনে বেঁধে নিয়েছি, আমি এখনই অনেক রোমাঞ্চিত যে এই দলকে এগিয়ে নেওয়ার জন্য আমার আবেগের সঙ্গে এটি মানানসই। এই জার্সিতে দ্বিতীয় তারকা চিহ্ন বসানোর চেষ্টা করব।’

১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর আর কখনও বিশ্ব মঞ্চে ফাইনালেই উঠতে পারেনি ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে তারা খেলে সেমি-ফাইনালে, ২০২২ সালে কোয়ার্টার-ফাইনালে। গত দু’টি ইউরোর ফাইনালে উঠে তারা হেরে যায় দু’বারই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালন শেষে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে চান টুখেল

আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪