ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

“জোরপূর্বক নারীকে গর্ভপাত করানো এবং হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ”

আকাশ জাতীয় ডেস্ক :

মুন্সীগঞ্জের শ্রীনগরের সিংপাড়ায় দ্বিতীয় স্ত্রী পরিচয়ে চারদিন বাড়িতে রাখার পর ঢাকা থেকে লোক এনে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ইনজেকশন পুশ করে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করারও অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নারীর নাম দিপা খন্দকার (৪০)। তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। গর্ভপাত করাতে আসা টিমের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার নারী ঢাকার মিরপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংপাড়ার বাসিন্দা রিপনের সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল দীপা খন্দকারের। একপর্যায়ে ওই নারী গর্ভবতী হলে স্বামীর অধিকার চেয়ে অভিযুক্ত রিপনের সিংপাড়ার বাড়িতে আসেন। সেখানে চারদিন থাকার পর আজ মঙ্গলবার ঢাকা থেকে লোক নিয়ে এসে জোরপূর্বক গর্ভপাত করানো হয়। এ সময়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও জোরপূর্বক ইনজেকশন পুশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে বিকাল চারটার দিকে শ্রীনগর থানা পুলিশ ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে স্থানীয়রা জানান, আহত ওই নারী বিবাহিত পুরুষদের টার্গেট করে মোটা অংকের কাবিন দিয়ে বিয়ে করে পরে বিপদে ফেলে কাবিনের টাকা উত্তোলন করে। এর আগেও একাধিক বিয়ে ও কাবিনের টাকা উত্তোলনের ঘটনা ঘটিয়েছে।

শ্রীনগর থানার এসআই মোহাম্মদ আরিফ সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গর্ভপাতের বিষয়টি নিশ্চিত না হলেও ওই নারীর শরীরে নির্যাতনের আঘাত রয়েছে। তবে অভিযুক্ত রিপনকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

“জোরপূর্বক নারীকে গর্ভপাত করানো এবং হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ”

আপডেট সময় ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪