ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল নোমান ওই এলাকার জিল্লুর রহমান মণ্ডলের ছেলে। তিনি গাইবান্ধা সাদুল্লাপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্লাপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। আব্দুল্লাহ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য ফলাফল জানার পরপরই বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেয়। তখন তার বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে বাবা জিল্লুর রহমান ঘরে এসে আব্দুল্লাহকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪