ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

“এমবাপ্পের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ”

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের গত দুই বিশ্বকাপে চমক দেখিয়েছেন। চমৎকার ড্রিবলিংয়ে নজর কেড়েছিলেন ফুলবলপ্রেমিদের। ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন নিজের দলকেও। চার বছর পর তার দল বিশ্বকাপে রানার আপ হয়।

অবশ্য সদ্য সমাপ্ত ইউরো কাপে অবশ্য তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, দল সেমি থেকেই বিদায় নেয়। এরমধ্যে আবার সমালোচনায় পড়েন জাতীয় দলের খেলা বাদ দিয়ে নাইট ক্লাবে যাওয়ার কারণে। যার ফলে সব মিলিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে তার। তবে এসবের মধ্যেই এবার মারাত্মক অভিযোগ উঠল তারকা এই ফুটবলারের বিরুদ্ধে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে সুইডেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের তদন্তে নেমেছে সুইডিশ পুলিশ।

তবে খবরটি উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘খবরটি মিথ্যা’। তবে ফরাসি ফরোয়ার্ডের বিরুদ্ধে এমন খবরে চিন্তিত দিদিয়ের দেশম। ফ্রান্সের কোচ মনে করেন, এমবাপ্পের ধর্ষণের প্রতিবেদন দলের জন্য ভালো হবে না।

গত সোমবার সুইডেনের সংবাদমাধ্যম আফোনব্লাদেতে স্টকহোমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের খবর বেরোয়। অবশ্য এই ধর্ষণের সঙ্গে জড়িতের নাম প্রকাশ করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে নাম এসেছে ২৫ বছর বযসী এমবাপ্পের। পত্রিকাটি লিখেছে, প্রাপ্ত তথ্য অনুসারে, পুলিশ সেই তারকার বিরুদ্ধে তদন্ত করছে, যাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য যুক্তিসংগতভাবে সন্দেহ করা হচ্ছে।

খবরটি প্রকাশ্যে আসার পর এমবাপ্পে সেটি উড়িয়ে পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। আর গত রাতে উয়েফা নেশনস লিগে ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর দেশম বলেছেন, সবার লেখার স্বাধীনতা আছে। তবে এর নেতিবাচক প্রভাবও আছে। খবর বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। ঊরুর চোটে পড়ায় ম্যাচটিতে খেলেননি এমবাপ্পে।

আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে খেলতে না পারা এমবাপ্পে গত সপ্তাহে সুইডেন সফরে যান। ছিলেন স্টকহোমের ব্যাংক হোটেলে। এমনটাই জানিয়েছে মেইল অনলাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

“এমবাপ্পের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ”

আপডেট সময় ০৬:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪