ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষক নিবন্ধনে সফল শহীদ আবু সাঈদকে নিয়ে সহপাঠীর আবেগঘন স্ট্যাটাস

আকাশ জাতীয় ডেস্ক :

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ফল প্রকাশের পর বিষয়টি জানা যায়। পরীক্ষায় আবু সাঈদের পরীক্ষার রোল নম্বর ছিল-২০১২৫৬২৯৭।

ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি।

ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও আবু সাঈদের সহপাঠী শামসুর রহমান সুমন। সেখানে তিনি বলেন, ১১ জুলাই ক্যাম্পাসে মিছিল করার পর ১২ জুলাই ছিল আবু সাঈদের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে সভা করব। এসময় আবু সাঈদ বলছিলেন, পরীক্ষা দেব কি না, কিছুই পড়িনি আন্দোলনের কারণে। আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন, আমরা বিকেলে সভা করব। ১১ জুলাই মিছিলের পর ছাত্রলীগের চড়-থাপ্পড় খাওয়ার স্ট্রেস নিয়ে নিহতের তিন দিন আগে ১২ জুলাই পরীক্ষা দিতে যায় আবু সাঈদ। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাস করেছে আবু সাঈদ কিন্তু আজ সে আমাদের মাঝে নেই। আমরা শুধু বীর আবু সাঈদকে হারাইনি, হারিয়েছি একজন মেধাবী শিক্ষার্থীকে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেন, বিকেলে শুনলাম আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছে। দুঃখের বিষয় আবু সাঈদ আজ আমাদের মাঝে নেই। আমি তার আত্মার মাগফেতার কামনা করছি।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষক নিবন্ধনে সফল শহীদ আবু সাঈদকে নিয়ে সহপাঠীর আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় ০৮:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪