ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডিভোর্সের পর স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফেসবুকে প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. সোহেল গাবরাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ওই নারী সাথে ফুলজোরের জালারচর গ্রামের মো. ফকির গাবরার ছেলে মো. সোহেল গাবরার সাথে ১ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর ঘর সংসার সুন্দর ভাবে চলে আসছিল। বিয়ের ৩ মাস পর মো. সোহেল গাবরা তার স্ত্রী দোলনার সঙ্গে বিভিন্ন সময় অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ভিডিও করে রাখে। এঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। মাঝে মাঝে স্ত্রীকে নির্যাতন করতে থাকে সোহেল। পরে স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী সোহেল গাবরাকে তালাক দেয়।

এ ঘটনার জেরে গত ৫ অক্টোবর ওই নারীর পরিবারের লোকজন তাদের নিকটতম আত্মীয় স্বজনদের মাধ্যমে জানতে পারে, তালাকপ্রাপ্ত স্বামী সোহেল গাবরা অন্তরঙ্গ মুহূর্তের ভিড়িও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে ওই নারীর পিতা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। আসামি মো. সোহেল গাবরাকে গ্রেফতার ও অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যামে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

ডিভোর্সের পর স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফেসবুকে প্রকাশ

আপডেট সময় ০৯:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪